থাইল্যান্ডে বন্যা: ব্যাংকককে ‘দুর্যোগকবলিত অঞ্চল’ ঘোষণা

ব্যাংকককের একটি রাস্তা বন্যায় তলিয়ে গেছে
ব্যাংকককের একটি রাস্তা বন্যায় তলিয়ে গেছে | ছবি: সংগৃহীত
0

প্রবল বন্যার মধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক-কে ‘দুর্যোগ কবলিত এলাকা’ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। প্লাবিত এলাকায় মোতায়েন করা হয়েছে ১০ হাজার সেনা। বসানো হয়েছে দুইশোর বেশি আশ্রয়কেন্দ্র। বিদেশি পর্যটকদের স্বার্থে হটলাইন নাম্বার খোলা রেখেছে পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়। নিউইয়র্ক থেকে ফিরে আজই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন থাই প্রধানমন্ত্রী। এদিকে, শক্তিশালী নর'ইস্টার ঝড়ের প্রভাবে নিউইয়র্ক-নিউজার্সির কয়েকটি কাউন্টিতে জারি হয়েছে জরুরি অবস্থা। ওয়াশিংটন ডিসি থেকে মেইন পর্যন্ত বাতিল হয়েছে চারশো বেশি ফ্লাইট।

এই এভিনিউতে মাত্র ৫ দিন আগেও তিল ধারণের জায়গা ছিল না। কর্মব্যস্ত মানুষ, ভ্রমণ প্রিয় পর্যটকদের ভিড়ে গমগম করতো চারপাশ। রেস্তোরাঁ, শপিংমল, ক্লাবে উপচে পড়তো জনতার ঢল। আজ সেই এভিনিউ তলিয়ে গেছে কোমর সমান পানিতে। রাস্তায় জলমগ্ন অবস্থায় ঠায় দাঁড়িয়ে অসংখ্য গাড়ি। এই দৃশ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম সেরা অর্থনৈতিক, সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র

গেল বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে রাতারাতি বন্যার কবলে ব্যাংকক ও এর আশপাশের অন্তত ২১টি প্রদেশ। দুইদিনে রেকর্ড তিনশো মিলিমিটারের বেশি বৃষ্টির পর গতকাল শনিবার রাজধানী ব্যাংককের ৫০টি গ্রামের সবগুলোতেই জারি করা হয় দুর্যোগকালীন জরুরি অবস্থা। আর, প্রবল এই বন্যার মধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকায় এবার ব্যাংকক-কে ‘দুর্যোগ কবলিত এলাকা’ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসনথাইল্যান্ডের রাজধানী ব্যাংককের।

অবিরাম বৃষ্টিতে ব্যাংককে তলিয়ে গেছে ডজনের বেশি গুরুত্বপূর্ণ সড়ক। নামানো হয়েছে সেনাবাহিনী। ব্যাংকক জুড়ে বসানো হয়েছে ২শ'র বেশি আশ্রয়কেন্দ্র, সরিয়ে নেয়া হয়েছে সাড়ে ৪ হাজার মানুষকে। প্রয়োজন ছাড়া রাজধানীর বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ প্রশাসনের। ব্যাংককের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সুবর্ণভূমি-তে ফ্লাইট চলাচল স্বাভাবিক আছে। তবে যাত্রীদের অন্তত ২ ঘণ্টা সময় হাতে রেখে বের হওয়ার পরামর্শ ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের।

ড্রেনেজ ব্যবস্থা ও খালগুলো কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়ায় পানি সরতে সময় লাগবে আরও কয়েকদিন। ব্যাংককের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল বিশেষ করে ডন মুয়াং, লাক সি, ব্যাং খেন, সাই মাই এবং খ্লং সাম ওয়া জেলাগুলো সবচেয়ে বেশি জলমগ্ন। পর্যটকদের জন্য বিশেষ হটলাইন নাম্বার খোলা রেখেছে পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়। আর নিউ ইয়র্ক থেকে ফিরে ফিরে আজই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন থাই প্রধানমন্ত্রী।

এদিকে, শক্তিশালী নর'ইস্টার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের কবলে যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চীয় রাজ্যগুলো। নিউইয়র্ক-নিউজার্সির কয়েকটি কাউন্টিতে জারি হয়েছে জরুরি অবস্থা।

ওয়াশিংটন ডিসি থেকে মেইন পর্যন্ত ৪'শ বেশি ফ্লাইট বাতিল করেছে বিমান সংস্থাগুলো। স্থানীয় সময় শনিবার বিকাল পর্যন্ত নিউ জার্সি, কানেকটিকাট, নিউ ইয়র্ক এবং পেনসিলভেনিয়ায় বিদ্যুৎবিহীন ছিল প্রায় ৯০ হাজার বসতবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান।

নিউ জার্সির ওশান সিটিতে প্লাবিত রাস্তাঘাট, বস্টনে বইছে প্রচণ্ড দমকা হাওয়া। মার্কিন জাতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস, প্রবল এই ঝড়ের প্রভাবে মিড-আটলান্টিক এবং নিউ ইংল্যান্ড অঞ্চলে উপকূলীয় বন্যা এবং ভারী বৃষ্টিপাত হতে পারে।


এফএস