ইউরোর দরপতন, ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন

ইউরো
ইউরো | ছবি: সংগৃহীত
0

মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এক ইউরো সমান ১ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। যা ২০২৫ সালের মে মাসের পর সর্বনিম্ন স্তর।

ফ্রান্সের ক্রমবর্ধমান আর্থিক সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তায় বাজারে বাড়তে থাকা উদ্বেগে ইউরোজোনের মুদ্রার এই দরপতন হয়েছে।

টানা চার সপ্তাহ ধরেই ক্রমাগত পতন হচ্ছে ইউরোর। সম্প্রতি ফরাসি সরকারি বন্ডগুলোও মারাত্মক চাপের মুখে পড়েছে। এছাড়া, ইউরোজোনের অন্যান্য উচ্চ ঋণগ্রস্ত দেশে এর প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে, মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় চাপ বাড়ছে ইউরোর ওপর।

এফএস