পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রিসভার এ সুপারিশ অনুমোদনের কথা নিশ্চিত করেছেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে প্রাদেশিক পরিস্থিতি পর্যালোচনা করে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, খাইবার পাখতুনখাওয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর মন্ত্রিসভা দেখেছে যে প্রাদেশিক সরকার ‘ইচ্ছাকৃতভাবে সন্ত্রাসবিরোধী লড়াই থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে’।
তিন বছরের বেশি সময় ধরে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই যখন রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দলটির নিয়ন্ত্রণে থাকা এই প্রদেশে জরুরি অবস্থা জারি করল শাহবাজ প্রশাসন।





