কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা ও সেগুলো পরিচালনার প্রস্তুতি যাচাইয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।’
তবে কখন বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হবে, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।





