ইউক্রেনের হয়ে ভাড়াটে যোদ্ধা হিসেবে লড়াইয়ের অভিযোগে রাশিয়ায় বন্দি থাকা ৭৪ বছর বয়সী মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডের মুক্তির পর এ ঘটনা ঘটে। মিশিগানের বাসিন্দা হাবার্ডের মুক্তির বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলে তাকে দেশে ফেরানো সম্ভব হতো না।
সিএনএনের সাংবাদিক কেইটলিন কলিন্স হাবার্ডের মুক্তি নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, ‘নিষেধাজ্ঞা বজায় থাকলে ওই মার্কিন নাগরিককে হয়তো আরও ২৫ বছর কারাগারে থাকতে হতো।’ তার ভাষায়, ‘তুমি যদি নিষেধাজ্ঞাগুলো বহাল রাখতে, তাহলে তার ফেরার আশা ছেড়ে দিতে হতো। তিনি আরও ২৫ বছর জেলেই থাকতেন।’
এরপর কলিন্স পাল্টা প্রশ্ন করলে তার ওপর চড়াও হন ট্রাম্প। সিএনএন প্রতিনিধিকে ‘বলদ’, ‘কম বুদ্ধিসম্পন্ন’ ও ‘বোকা’ বলে আক্রমণ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘তুমি কী বলছ, তার কিছুই বোঝ না। তুমি একটা বলদ। তুমি কম বুদ্ধির মানুষ, তুমি একটা বোকা এবং তুমি সিএনএনে কাজ করো।’
আরও পড়ুন:
নিষেধাজ্ঞা ও কূটনৈতিক দরকষাকষির প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘কোনো চুক্তির কাছাকাছি পৌঁছালে এবং সংবেদনশীল আলোচনা চললে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয় না।’
একই সময় এবিসি নিউজের এক নারী সাংবাদিকও হাবার্ডের মুক্তির বিনিময়ে রাশিয়াকে কোনো সুবিধা দেয়া হয়েছে কি না, তা জানতে চান। রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হলে তা মস্কোর জন্য ছাড় হিসেবে বিবেচিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে ওই সাংবাদিকের ওপরও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প।
আঙুল তুলে তিনি বলেন, ‘তুমি কি নির্বোধ? তুমি কার হয়ে কাজ করো?’ সাংবাদিক নিজের প্রতিষ্ঠান হিসেবে এবিসি নিউজের নাম জানালে ট্রাম্প বলেন, ‘তুমি একেবারেই নির্বোধ। আর তোমার এই চ্যানেলটি সবগুলোর মধ্যে সবচেয়ে জঘন্য।’





