ফ্লোরিডায় বন্দুক হামলা, গুলিবিদ্ধ ১১

বন্দুক হামলার পর
বন্দুক হামলার পর | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। গোলাগুলির ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে টালাহাসিতে ফ্লোরিডা এগ্রিকালচারাল অ্যান্ড মেকানিক্যাল ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে পেরি স্ট্রিটে গোলাগুলির ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য বলছে, একটি হোমকামিং পার্টিতে দুই পক্ষের তর্কাতর্কির এক পর্যায়ে শুরু হয় গোলাগুলি। দুই থেকে তিনজনের মধ্যে হাতাহাতির জের গুলি চালায় একজন।

এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয় ১১ বছরের এক শিশুসহ বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে, সহিংস অপরাধ দমন ইউনিট ঘটনার তদন্তে নেমেছে।

জেআর