এদিকে, বুধবারের পর ফের ইয়েমেনের দক্ষিণের শহরে এডেনে হামলার খবর পাওয়া গেছে। গতকাল (শুক্রবার, ৩০ অক্টোবর) পরপর দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে শহরটি। বিপরীতে হুথি নির্মূলে চলমান অপারেশন ডন অফ ইয়েমেনের অংশ হিসেবে শুধু কয়েক ঘণ্টাতেই ১ হাজারেরও বেশি অভিযান চালিয়ে ৩ শতাধিক বিদ্রোহীকে হতাহতের দাবি করেছে সৌদি সমর্থিত সেনাবাহিনী।
আর রিয়াদে হুথিদের হামলার মাত্রা বাড়ায় শহরটিতে অবস্থিত মার্কিন মিশন কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
এতে জরুরি কাজে নিয়োজিত নয় এমন কর্মকর্তাদের সৌদি আরব ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।





