কোয়াজুলু-নাটাল প্রদেশের প্রিমিয়ার থামসানকা এনতুলি এএফপিকে বলেন, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। মঙ্গলবার রাত ১১টার কিছু আগে তারা একটি বাড়িতে অবস্থান করছিলেন।
এ সময় সশস্ত্র হামলাকারীরা সেখানে ঢুকে গুলি চালায় বলে জানা গেছে। এনতুলি বলেন, হামলায় দুই ব্যক্তি বেঁচে গেছেন। ডারবান কোয়াজুলু-নাটাল প্রদেশের প্রধান শহর।





