পুরনো রাইটার্স বিল্ডিং ভবনে ফিরছে পশ্চিমবঙ্গের দাপ্তরিক কার্যক্রম

ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং
ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং | ছবি: সংগৃহীত
0

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসায়, নতুন মুখ্যমন্ত্রীর অফিস হিসেবে পুরোদমে প্রস্তুত হচ্ছে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী ভবন মহাকরণ (রাইটার্স বিল্ডিং)। ধুলো ও জরাজীর্ণ আস্তর সরিয়ে চলছে ঢালাই ও মেরামতের কাজ। প্রায় আড়াইশ বছরের পুরনো লাল ভবনটিতে ২০১৩ সালের আগ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারগুলোর দাপ্তরিক কার্যক্রম পরিচালনা হতো। ভোটের আগেই বিজেপি ঘোষণা দিয়েছিেলো, সরকার গঠন করলে এটিই হবে মূল প্রশাসনিক ভবন।

মহাকরণ-কলকাতার বুকজুড়ে দাঁড়িয়ে থাকা এ ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের লাল দালানটি, একসময় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারগুলোর মূল প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হতো। ভবনটি রাইটার্স ভবন নামেও বিশ্ব মহলে পরিচিত।

তবে ঐতিহ্যবাহী এ ভবনের জৌলুসে ভাটা পড়ে ২০১৩ সালে। সেসময় সংস্কারের অজুহাত দিয়ে রাজ্য পরিচালনার মূল দপ্তর মহাকরণ থেকে নবান্নে সরিয়ে নেন মমতা। পাঁচ মাসের মধ্যে ফের মহাকরণে ফিরবে বলে আশ্বাস দিলেও ১৩ বছরেও মেরামত কাজ শেষ করতে পারেনি সদ্য বিদায় নেয়া তৃণমূল সরকার।

আরও পড়ুন

তবে বঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় ফের জৌলুস ফিরে পাচ্ছে মহাকরণ। কেননা বিজেপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, এখান থেকেই পরিচালিত হবে রাজ্যের কার্যক্রম।

ধুলো ও জীর্ণ আস্তরণ সরিয়ে পুরোদমে শুরু হয়েছে মহাকরণের মেরামত। পুরোনো নকশাদার টালি চটিয়ে নতুন করে ঢালাইয়ের কাজ চলছে প্রতিটি তলায়। প্রস্তুত করা হচ্ছে মুখ্যমন্ত্রীসহ অন্যান্য দপ্তরের মন্ত্রীদের বসার ঘর।

এছাড়াও, মহাকরণের একটি অংশে জাদুঘর ও ছাদের সৌন্দর্য বর্ধনে বাগান তৈরির পরিকল্পনাও করা হয়েছে।

১৭৭৭ সালে ব্রিটিশ কেরানিদের থাকার স্থান হিসেবে মহাকরণ নির্মাণ করেছিলো তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটিই ছিলো সেইসময়ে ভারতবর্ষের প্রথম তিল তলা বিশিষ্ট ভবন। এরপর ১৯৪৭ সালে ভারতবর্ষের স্বাধীনতার পর রাজ্য সরকারের প্রধান কার্যালয় হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছিলো।

জেআর