রাজ্যটির ২৮ জেলায় জারি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট ও তৃতীয় সর্বোচ্চ ইয়েলো অ্যালার্ট। রাতভর বৃষ্টির কারণে কেরালার আট জেলাতেও জারি রেড অ্যালার্ট।
ওড়িশার মাহান্দি নদীতে পানি বেড়ে চলায় খুলে দেয়া হয়েছে হিরাকুদ বাঁধের ২২টি গেট। ১০ জেলায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা।
এরই মধ্যে ক্ষতির মুখে ২০ জেলার সাড়ে আট লাখ মানুষ। বন্যা পরিস্থিতির উন্নতি নেই ভারতের আসামে।
দুই সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। এখনও পানিবন্দি আট জেলার প্রায় দুই লাখ মানুষ।
মানবিক বিপর্যয়ের কবলে শিবসাগর, গোয়ালঘাটসহ কয়েকটি জেলার বাসিন্দারা। কোনকান ও গোয়া, কর্নাটক উপকূল, কেরালা, মাহে ও তামিলনাড়ুতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস।





