Recent event

যে কোন যুদ্ধই ট্রাজেডি: পুতিন

0

যে কোনো যুদ্ধ এবং যে কোনো শত্রুতাই ট্রাজেডি।

বিশ্বের বিভিন্ন সংঘাতময় ঘটনার প্রেক্ষিতে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভালে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেছেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে বৈঠকে পুতিন আরও বলেন, 'পরিস্থিতি সত্যিই খুব জটিল। চারিদিকে অনেক সমস্যা ও অনেক শত্রুতা।'

তিনি বলেন, 'আমাদের নিকট প্রতিবেশীদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব, শত্রুতা চলছে।'

পুতিন বলেন, 'লোকজনের একে অন্যের সঙ্গে যুদ্ধ করাটা সবসময়ই ট্রাজেডি। মানুষ মারা যায়, আহত হয় এবং আরও কতো কী।'

এসএস