নর্থ্যাম্পটনশায়ারের লর্ড-লেফটেন্যান্ট জেমস সন্ডার্স-ওয়াটসন বলেন, ‘নর্দাম্পটন শহরে প্রায় ১৫ হাজার ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বসবাস, ব্রিটেনের মূল ধারায় যাদের অনেক অবদান রয়েছে।’
আরও পড়ুন:
ব্রিটিশ-বাংলাদেশি বিজনেস চেম্বারের চেয়ার কাউন্সিলর নাজ ইসলাম বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমেই নতুন প্রজন্মের বাংলাদেশি এবং আন্তর্জাতিক কমিউনিটির মানুষের কাছে বাংলাদেশের গৌরবের গল্প তুলে ধরা যায়।’
পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে আয়োজিত হয় স্বাধীনতা দিবসের আলোচনা ও ১৭ জন বিশিষ্ট নাগরিকের হাতে বিশেষ সম্মাননা তুলে দেয়া হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও ছিলেন; নর্থ্যাম্পটনের মেয়র কাউন্সিলর জেন বার্চ, লর্ড রামি রেঞ্জার, মুক্তিযোদ্ধা এম এ মালেক খান এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির আরও অনেকে।





