রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত অন্তত ৮

রাশিয়ায় ড্রোন হামলা
রাশিয়ায় ড্রোন হামলা | ছবি: সংগৃহীত
0

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ গেলো কমপক্ষে আটজনের। হামলা চালানো হয় রুশ ই-কমার্স জায়ান্ট ওয়াইল্ডবেরিজের আরও একটি গুদামে।

ইউক্রেনে রাশিয়ার হামলায় ১০ প্রাণহানির পরপরই, গতকাল (রোববার, ২ আগস্ট) হয় পাল্টা এ হামলা। এদিন ইউক্রেনে আবারও ১৩৩টি ড্রোন হামলা চালায় রাশিয়া, যার মধ্যে লক্ষ্যে আঘাত করতে সক্ষম হয় ২৪টি, জানায় কিয়েভ। জাপোরিঝিয়া ও খারকিভে রুশ হামলায় প্রাণ যায় কমপক্ষে দুইজনের।

একইদিন, ক্রিমিয়া, কৃষ্ণ ও আজোভ সাগরসহ বিভিন্ন এলাকার আকাশে ইউক্রেনের ১ হাজারের বেশি ড্রোন ধ্বংসের দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলা চালায় কৃষ্ণসাগরে দু'টি নৌযান এবং ইউক্রেনের দু'টি বন্দর লক্ষ্য করে। রাতভর হামলায় রাশিয়ার ভেতরে একটি অন্যতম প্রধান তেল শোধনাগার ও বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে ইউক্রেন।

জেআর