তেহরান-লেবাননে হামলার হুঁশিয়ারি ইসরাইলের, পাল্টা হামলা হিজবুল্লাহ-ইরানের

ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের
ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের | ছবি: এখন টিভি
0

তেহরান ও লেবাননে হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরাইল। এদিকে ইসরাইলেও পাল্টা হামলার মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ ও ইরান। এদিকে ওমানে ড্রোন ভূপাতিত করার সময় ধ্বংসাবশেষ পড়ে অন্তত দুজন নিহত হয়েছেন। অন্যদিকে ইরাকে থাকা ফরাসি-কুর্দি ঘাঁটিতে ড্রোন হামলায় এক ফরাসি সেনা নিহতের খবর পাওয়া গেছে। আর ইরাকে বিধ্বস্ত হয়েছে মার্কিন রিফুয়েলিং বিমানও।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের মধ্যে বিস্ফোরণে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। যুদ্ধে ১৪তম দিন শুক্রবার তেহরানে ব্যাপক হামলার ঘোষণা দিয়েছে ইসরাইল। কিছুক্ষণ পর পর শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। দক্ষিণ লেবাননেও বোমা ফেলে ধ্বংসস্তূপে রূপ দিচ্ছে ইসরাইলি বাহিনী। ইরান সমর্থিত হিজবুল্লাহ লক্ষ্যবস্তু ছাড়াও বৈরুতের বেসামরিক স্থাপনায় চলছে ইসরাইলি হামলা।

এ অবস্থায় ইসরাইলকে লক্ষ্য করে পাল্টা হামলা মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ ও ইরান। ইসরাইলের উত্তরাঞ্চলে অনেকে আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আরও পড়ুন:

এদিকে, ওমানেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরানের একটি ড্রোন ভূপাতিত করার সময় ধ্বংসাবশেষ পড়ে ওমানে দুজন নিহত হয়েছে। ১৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করছে সৌদি আরব। দুবাইয়েও ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এমন উত্তেজনার মধ্যেই ইরাকের কুর্দিস্তানে চালানো ড্রোন হামলায় পুড়ে গেছে ফরাসি-কুর্দি ঘাঁটি। এতে এক ফরাসি সেনা নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এমনকি ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেয়া একটি কেসি-১৩৫ মডেলের মার্কিন রিফুয়েলিং বিমানও ইরাকে বিধ্বস্ত হয়েছে। তবে কোনো হামলায় এই দুর্ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

জেআর