যুদ্ধবিরতির পরও গাজায় প্রতিদিন গড়ে নিহত একজন শিশু: ইউনিসেফ

গাজায় ইসলাইলি হামালায় নিহত শিশু
গাজায় ইসলাইলি হামালায় নিহত শিশু | ছবি: সংগৃহীত
0

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর গেল ৮ মাসে ইসরাইলি হামলায় প্রতিদিন গড়ে ১ শিশু নিহত হয়েছে। ইউনিসেফের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সংস্থাটির দাবি, যুদ্ধবিরতির নামে উপত্যকাজুড়ে চূড়ান্ত বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা।

গতকাল (শুক্রবার, ১৯ জুন) জেনেভায় সাংবাদিকদের ইউনিসেফ মুখপাত্র আরও জানান, ২০২৫ এর অক্টোবর থেকে এখনও পর্যন্ত ইসরাইলি হামলায় ২৬৫ ফিলিস্তিনি শিশুর প্রাণ গেছে।

এছাড়াও, সম্প্রতি ড্রোন থেকে ছোড়া গুলিতে তাবুর মধ্যে নিহত ১২ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু নিয়ে উদ্বেগ জানান ইউনিসেফ মুখপাত্র।

ইউনিসেফের বার্তা, এ মুহূর্তে শতশত শিশুকে চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে অন্যত্র সরিয়ে নেয়া প্রয়োজন। পাশাপাশি ইসরাইলি বিধিনিষেধের জেরে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ আটকে যাওয়ায় শিশুদের প্রাণঘাতি রোগের সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে যাচ্ছে বলেও অভিযোগ ইউনিসেফের।

জেআর