এতে হতাহত হয়েছেন দেড় হাজারেরও বেশি হুথি সদস্য। অন্যদিকে দক্ষিণ সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
এরইমধ্যে রয়টার্স জানিয়েছে, ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানের পরিকল্পনা করছে সৌদিআরব। আগামী কয়েক সপ্তাহের মধ্যে রিয়াদের অধীনে এ অভিযান শুরু হতে যাচ্ছে।
আরও পড়ুন:
এদিকে যুক্তরাষ্ট্রের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে ইরানের ওপর পুনরায় আরোপিত জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা কার্যকর করতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।





