Recent event

এসিআইতে চাকরির সুযোগ

এসিআই ও চাকরির বাজার
এসিআই ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এসিআই অ্যাগ্রোলিংক লিমিটেডের জন্য পারচেজ অফিসার পদে জনবল নিয়োগ দেবে। ২০ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

  • চাকরির ধরন: বেসরকারি
  • আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর


এই পদের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং চিংড়ি ও মৎস্য বিষয়ে দক্ষতা থাকা জরুরি। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আজকের চাকরির খবর

আরও পড়ুন:

ফুলটাইম এ চাকরির কর্মস্থল হবে সাতক্ষীরা। নারী-পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে।

মোবাইল বিল, টি/এ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরম্যান্স বোনাস, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস এবং ছুটির ভাড়া সহায়তাসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।

আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

সেজু