বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ সংশ্লিষ্ট পদের বিপরীতে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য প্রযোজ্য শর্তাবলী পূরণ সাপেক্ষে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীগণ (https://pid.teletalk.com.bd) ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু ০১ এপ্রিল ২০২৬ সকাল ১০টা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।
আরও পড়ুন:
ওই সময়ের মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
অনলাইনে আবেদন করতে সমস্যা হলে ই-মেইল alljobs.query@teletalk.com.bd-এ অথবা টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ১৫ মার্চ ২০২৬ তারিখের দৈনিক ‘আমার দেশ’ ও ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’ এ পাওয়া যাবে।





