সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন করা যাবে ১১ এপ্রিল পর্যন্ত

ব্র্যাক এনজিও ও চাকরির বাজার
ব্র্যাক এনজিও ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। প্রতিষ্ঠানটি সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: সিনিয়র অফিসার, এমইএএল

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে অর্থনীতি, পরিসংখ্যান, সমাজবিজ্ঞান বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। তবে এনজিও সংস্থায় কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদনের জন্য কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা প্রযোজ্য বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি এবং নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

ইএ