প্রতিষ্ঠানের নাম: মেঘনা ব্যাংক পিএলসি
পদের নাম: রিকভারি অফিসার (এসও টু পিও)
বিভাগ: এসএএমডি
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
আরও পড়ুন:
এই পদে আবেদন করতে স্নাতক/স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। তবে রিকভারি/এসএএমডি বিভাগে কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদনের জন্য কমপক্ষে ৩ থেকে ৭ বছরের অভিজ্ঞতা প্রযোজ্য বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।





