অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে ব্র্যাক

ব্র্যাক এনজিও ও চাকরির বাজার
ব্র্যাক এনজিও ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। সংস্থাটির ব্র্যাক হেলথ প্রোগ্র্যাম (প্রজেক্ট স্টাফ) বিভাগ প্রোগ্রাম অফিসার, টিবি নিয়ন্ত্রণ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: প্রোগ্রাম অফিসার, টিবি নিয়ন্ত্রণ

বিভাগ: ব্র্যাক হেলথ প্রোগ্র্যাম (প্রজেক্ট স্টাফ)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: যেকোনো জায়গায়

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। তবে মাসিক কর্মপরিকল্পনা প্রস্তুতে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতা প্রযোজ্য নয় বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি

নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে। নির্বাচিত প্রার্থীরা সংস্থার নীতিমালা অনুযায়ী সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

ইএ