ব্র্যাকে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ; থাকছে প্রভিডেন্ট ফান্ডসহ একাধিক সুবিধা

ব্র্যাক এনজিও ও চাকরির বাজার
ব্র্যাক এনজিও ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২১ মে থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: ডেপুটি ম্যানেজার

বিভাগ: ডিরেক্টর’স অফিস, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট

লোকবল নিয়োগ: নির্ধারিত নয়

আরও পড়ুন

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর

এ পদে আবেদনের জন্য স্নাতক ডিগ্রি/বিবিএ/ সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এছাড়াও ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা। মাইক্রোসফট অফিস স্যুট, ই-মেইল যোগাযোগ, ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম এবং অফিস ম্যানেজমেন্ট টুলস ব্যবহারে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন বলে জানানো হয়েছে। আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাকরির ধরন চুক্তিভিত্তিক। মাঠ পর্যায়ে চাকরি। শুধু পুরুষ প্রার্থীরাই এ পদের জন্য আবেদন করতে পারবেন। বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার সুবিধা, ডে কেয়ার সুবিধা এবং পলিসি অনুযায়ী আরও অন্যান্য সুবিধা।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

জেআর