প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: ব্র্যান্ড ম্যানেজার/সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
এ পদে আবেদনের জন্য মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ব্যবসায়ীক যোগাযোগ দক্ষতা ও মাইক্রোসফট অফিসে সম্পর্কে ভালো জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন বলে জানানো হয়েছে। আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন পাবেন। নারী পুরুষ উভয় প্রার্থীই এ পদে আবেদন করতে পারবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।





