এসিআই মোটরসে চাকরির সুযোগ; ২ উৎসব বোনাসসহ রয়েছে একাধিক সুবিধা

এসিআই ও চাকরির বাজার
এসিআই ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট/প্রোডাক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/প্রোডাক্ট ম্যানেজার

লোকবল নিয়োগ: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি চাকরি

বিভাগ: লিকুই মলি

আরও পড়ুন:

এ পদে আবেদনের জন্য প্রার্থীর মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা ভালো জ্ঞান থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

আবেদন করার জন্য প্রার্থীর বয়সসীমা কমপক্ষে ২৮ বছর হতে হবে। ফুলটাইম চাকরি করতে হবে। কর্মস্থল হবে ঢাকা (তেজগাঁও শিল্প এলাকা)। নারী-পুরুষ উভয় প্রার্থী এ পদে আবেদন করতে পারবেন। আলোচনা সাপেক্ষে বেতন পাবেন। এছাড়াও টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস পাবে নির্বাচিত প্রার্থীরা।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস