ইউসিবি ব্যাংকের সাব–ব্রাঞ্চ ইনচার্জ পদে চাকরি সুযোগ

ইউসিবি  ব্যাংক ও চাকরির বাজার
ইউসিবি ব্যাংক ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটি সাব–ব্রাঞ্চ ইনচার্জ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)

পদের নাম: সাব–ব্রাঞ্চ ইনচার্জ

পদসংখ্যা: নির্ধারিত নয়

এ পদে আবেদনের জন্য প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি হলেই হবে। এছাড়াও কোর ব্যাংকিং সিস্টেম, এএমএল/কেওয়াইসি নিয়মাবলি ও বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। লক্ষ্যমাত্রা অর্জন, ঋণের ঝুঁকি মূল্যায়ন ও নেতৃত্বদানে দক্ষতা আবশ্যক।

অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৪ থেকে ৪৫ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

জেআর