Recent event

আবদুস সোবহান গোলাপের আরও তিন দিনের রিমান্ড

0

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপকে আরও তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ (সোমবার, ২ সেপ্টেম্বর) সকাল ঢাকার সিএমএম কোর্টে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ২৫ আগস্ট পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ আগস্ট আবদুস সোবহান গোলাপকে সাত দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত।

এছাড়া, একই আদালতে বাড্ডা থানায় দায়ের করা সুমন হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির চার দিনের রিমান্ড শেষে জামিন চাইলে তা নামঞ্জুর করেন আদালত।

tech