শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আগামী ৫মে অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে, কুষ্টিয়া ৬ হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের তদন্তকারী কর্মকর্তার জেরা শেষ হয়েছে আজ।
আরও পড়ুন:
আগামী ১১ই মে থেকে শুরু হবে যুক্তিতর্ক উপস্থাপন। এছাড়া, জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন মামলার তদন্ত তদন্ত কর্মকর্তা।





