নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোর বেশিরভাগই মিথ্যা: আইনমন্ত্রী

মো. আসাদুজ্জামান
মো. আসাদুজ্জামান | ছবি: এখন টিভি
0

নারী ও শিশু নির্যাতন দমন আইনে হওয়া মামলাগুলোর বেশিরভাগ শতাংশই মিথ্যা হয়ে থাকে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ (শনিবার, ২৫ এপ্রিল) সকালে রাজধানীতে মানবাধিকার সংগঠন ওএমসিটি ও অধিকার আয়োজিত নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘আদালতে আসা বেশিরভাগ নারী নির্যাতনের মামলাগুলোর ঘটনা মিথ্যা থাকে। আইনের অপব্যবহার করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনসহ যে কারো বিরুদ্ধে মামলা করে দেন অনেকেই। অনেকক্ষেত্রে পারিবারিক অশান্তির কারণে প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের মামলা করে হয়রানি করা হয়।’

আরও পড়ুন:

এসময় তিনি বলেন, ‘শুধু আইন প্রণয়ন করে নির্যাতন বন্ধ হবে না। সেজন্য প্রয়োজন মানুষের সম্পৃক্ততা।’

মো. আসাদুজ্জামান বলেন, ‘সরকার যেকোনো ধরনের পরামর্শকে স্বাগত জানায়। একইসঙ্গে সরকার মানবাধিকারের আইনগুলোর অবমাননা ও বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড চায় না।’

আরও পড়ুন:

সভায় গত দুই মাসে নেয়া সরকারের নানান পদক্ষেপের কথাও তুলে ধরেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এসএস