Recent event

'আজ থেকেই মনিটরিং, বাজার অস্থিতিশীল হলে কাউকে ছাড় নয়'

0

আজ থেকেই বাজার মনিটরিং শুরু হচ্ছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, কোনোভাবেই তেলের দাম বেশি রাখা যাবে না। রোববার সচিবালয়ে কৃষিপণ্য সরবরাহে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ এবং রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোডিনটর্গ’ এর সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

রমজানকে কেন্দ্র করে বাজার অস্থিতিশীল করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। বলেন, বাজারে পর্যাপ্ত পরিমাণে পন্য আছে, রমজানে কোন ঘাটতি হবে না। আরও বলেন, কিছু ব্যবসায়ী রমজানকে কেন্দ্র করে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করে, তাদের এ ধরনের কার্যক্রম না করার আহ্বান জানান তিনি।

এছাড়া আগামী রমজানে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের একটি পূর্ণাঙ্গ তালিকা করে দাম বেঁধে দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ভারত থেকে ২ দিনের মধ্যে পেঁয়াজ চলে আসলে পেঁয়াজের দাম কমবে বলে জানান আহসানুল হক টিটু।

এসএসএস