এক সপ্তাহ ব্যবধানে মাছের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা

মাছের বাজার
মাছের বাজার | ছবি: এখন টিভি
0

রাজধানীর বাজারে মাছের দাম ক্রমেই বেড়ে চলছে। যেখানে, প্রকারান্তে মাছের দাম গত সপ্তাহ থেকে এ সপ্তাহে ৫০ থেকে ১০০ টাকা করে বেড়েছে। এছাড়া পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের কেজি দরে বড় ধরনের উত্থান দেখা গেছে। প্রতি কেজি ইলিশ ১৪০০ থেকে ২৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

কয়েকদিন পরেই বাংলা নববর্ষ। বৈশাখের এ দিনগুলোতে শৌখিন বাঙালির অন্যতম ঐতিহ্য পান্তা-ইলিশ খাওয়ার প্রচলন। আর, বৈশাখকে সামনে রেখে কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ীরা বাঁশের ঝাঁকায় সাজিয়ে রেখেছে ছোট বড় রুপালি ইলিশ।

ওজনভেদে ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ২৫০০ টাকা কেজিতে। ৩০০ গ্রামের ইলিশ ১৩০০ টাকায়, ৭০০ গ্রামের উপরে ১৭শ-১৮শ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজির বেশি ওজনের ইলিশের দাম আরও বেশি। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম আর চাহিদা বাড়ায় দাম কিছুটা বেশি।

আরও পড়ুন:

ইলিশ ব্যবসায়ীরা জানান, দাম মোটামুটি আয়ত্তের ভেতরে আছে। তবে একটু বাড়তি। সামনে আরও বাড়বে। শুধু ইলিশ নয়, বেড়েছে রুই, কাতলা, পাঙ্গাসসহ অন্যান্য মাছের দামও। পাশাপাশি পরিবহন খরচও প্রভাব ফেলছে বাজারে।

মাছ ব্যবসায়ীরা জানান, এলাকায় বৃষ্টি হয়েছে। তাই মাছের দাম বেশি একটু। কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি। পহেলা বৈশাখ ঘিরে মাছের বাজারে বাড়তি চাপ থাকলেও অন্যান্য পণ্যেও নেই ক্রেতার স্বস্তি। ক্রেতারা জানান, রোজা যাওয়ার পর দাম কমে যাবে ভাবলেও এখন দেখা যায় দাম না কমে আরও বৃদ্ধি পেয়েছে।

এছাড়া, দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিও জানিয়েছেন তারা।

ইএ