Recent event

নতুন সংবিধান প্রণয়নের পক্ষে গণ অধিকার: নুরুল হক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর | ছবি: সংগৃহীত
0

বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করার পক্ষে রয়েছে গণ অধিকার পরিষদ। এমনটাই জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। আজ (শনিবার, ২১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের আয়োজনে রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী দুঃশাসনের পর রাষ্ট্র সংস্কারের যেই সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে।’

বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করে নুর বলেন, ‘দেশকে রাজনীতি শূন্য করার ষড়যন্ত্র হিসেবেই ছাত্র রাজনীতি বন্ধ রাখার ঘোষণা আসছে।’

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে প্রয়োজনে উপদেষ্টামণ্ডলীর আকার বৃদ্ধির পরামর্শ দেন ঢাকসুর সাবেক এই ভিপি। সভায় আইনজীবী অধিকার পরিষদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন নুর।

এএইচ