Recent event

দুর্গাপূজার ছুটি বাড়লো আরো একদিন

1

শারদীয় দুর্গাপূজার ছুটি আরো একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। আজ (মঙ্গলবার, ৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, ‘পূজার ছুটি একদিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকেই প্রজ্ঞাপন দেওয়া হবে।’

সেই সাথে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বীদের ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানান তিনি। এসময়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান।

এ সময় মাহফুজ অভিযোগ করেন, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘তবে এ বিষয়ে সরকার সতর্ক আছে। সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর, রোববার পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়া দুর্গাপূজায় মোট চারদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এএইচ