Recent event

‘ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে এ বছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে’

‘ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে এ বছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে’ | এখন
0

ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে এ বছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ (রোববার, ২ মার্চ) সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্ত জানান। তবে, এ কারা এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন, কতজন পাচ্ছেন তা জানাননি উপদেষ্টা।

তিনি বলেন, ‘কমিটি কিছু নাম সুপারিশ করেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে তা পাঠানো হবে। দেশের জন্য অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর ব্যতিক্রমী কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে।’

এ সময় আইন উপদেষ্টা জানান, এর আগে স্বাধীনতা পুরস্কার দেয়ার ক্ষেত্রে দলগত ও গোষ্ঠীগত সিদ্ধান্ত নেয়া হতো। র‌্যাব এর মতো বিতর্কিত প্রতিষ্ঠানকেও দেশের সর্বোচ্চ এই পুরস্কার দেয়া হয়েছিলো। আর এই পুরস্কারের সংখ্যা এবার হবে দশজনের কম।

এএইচ