স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছালো ৭ দিন

স্বাধীনতা পুরস্কার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো
স্বাধীনতা পুরস্কার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো | ছবি: সংগৃহীত
0

স্বাধীনতা পুরস্কার দেয়ার অনুষ্ঠান এক সপ্তাহ পিছিয়েছে সরকার। আগামী ৯ এপ্রিলের বদলে ১৬ এপ্রিল রাষ্ট্রীয় সর্বোচ্চ এই পুরস্কার প্রদান করা হবে। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত ৯ এপ্রিলের পরিবর্তে আগামী ১৬ এপ্রিল বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে। এজন্য নতুন আমন্ত্রণপত্র পাঠানো হবে না। আগের আমন্ত্রণপত্রেই অনুষ্ঠানে অংশ নেয়া যাবে।

আরও পড়ুন:

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়া (মরণোত্তর), সংগীতশিল্পী বশির আহমেদ (মরণোত্তর), সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেতসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। গত ৫ মার্চ মন্ত্রিসভা বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত হয়।

এসএস