সেখানে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।
এছাড়া, আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চালুর পূর্বে নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট এবং ইমারজেন্সি/ডাইভারশনের জন্য কক্সবাজার বিমানবন্দর ব্যবহার না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

 reacts as he holds a picture of Sonam Wangchuk-320x167.webp)



