এতে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলতি অর্থবছরে যে সকল পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬ হাজার ৭৮৫ টাকা এবং যে সকল নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার বেশি তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করে।
তাই আয়কর আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে তাদের মাসিক বেতন-বিল হতে উৎসে আয়কর কর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বিল হতে আয়করসহ যথাযথভাবে অন্যান্য কর্তনের দায়িত্ব ট্রেজারি বুলসের এস, আর, ১১৫ তে উত্তোলনকারীর ওপর বর্তায় বলেও উল্লেখ করা হয়।
এ অবস্থায়, যে সকল পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬ হাজার ৭৮৫ টাকা এবং যে সকল নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার অধিক তাদের বেতন-বিল হতে উৎসে আয়কর কর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হল।—বাসস





