Recent event

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত | ছবি: প্রেস উইং
0

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ (রোববার, ১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করে এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং উন্নয়ন সহযোগিতা পুনর্ব্যক্ত করে।

আলোচনার মধ্যে ছিল তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এবং প্রস্তাবিত বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল। এ প্রেক্ষাপটে চীনা রাষ্ট্রদূত জানান, তিনি তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন এবং চলমান প্রযুক্তিগত মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার জন্য চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

আরও পড়ুন:

এসময় রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার সরকারের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনের সফল আয়োজনের জন্য শুভকামনা জানান।

এছাড়া উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিতে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতা আরও জোরদার করার জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এসএইচ