Recent event

রাষ্ট্রকাঠামোতে সৎ ও যোগ্য মানুষের বিকল্প নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার | ছবি: সংগৃহীত
0

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, ‘রাষ্ট্রকাঠামোতে সৎ ও যোগ্য মানুষের কোনো বিকল্প নেই।’ আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আসন্ন নির্বাচনে লুটেরা ও মাফিয়ারা যেন জয়ী হতে না পারে এ জন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

এসময় নদী ব্যবস্থাপনা ও ফসলি জমির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘নদী ও আবাদি জমি রক্ষা করতে হবে।’ অধিক মুনাফার আশায় তিন ফসলি জমিতে তামাক চাষ বন্ধে আইন করা হচ্ছে বলেও জানান তিনি।

উপদেষ্টা হিসেবে এটি তার শেষ সেমিনার উল্লেখ করে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান ফরিদা আক্তার। সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষকসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএ