আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে হজ ব্যবস্থাপনা অগ্রগতিবিষয়ক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিমান প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমরা দেখবো উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কী না।’
আরও পড়ুন:
মন্ত্রী ও প্রতিমন্ত্রী হজ ক্যাম্প পরিদর্শন করে সরেজমিনে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সভায় হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়েও বিশদ আলোচনা হয়।
অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।




