Recent event

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ফের ভূমিকম্প

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৪মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) ওয়েবসাইট অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্র ছিলো ৪ দশমিক ৮০। এর উৎপত্তিস্থল ছিলো ভারতের সিকিমে।

আরও পড়ুন:

ভূমিকম্পটির অবস্থান ছিলো ২৭ দশমিক ২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮ দশমিক ২১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ১০ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে কম্পন অনুভূত হওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন।

এফএস