মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে এখন পর্যন্ত ৩০০ ফ্লাইট বাতিল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর | ছবি: সংগৃহীত
0

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতিতে বন্ধ রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা। এ কারণে আজ (রোববার, ৮ মার্চ) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৬টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে এখন পর্যন্ত মোট ফ্লাইট বাতিল হয়েছে ৩০০টি।

আজ বাতিলকৃত ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতের ২টি, জাজিরা (কুয়েত) ৪টি, কাতারের ৪টি, সংযুক্ত আরব আমিরাতের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের (বাংলাদেশ) ৫টি, বাহরাইনের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বাংলাদেশ) ২টি, এমিরেটস এয়ারলাইন্সের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, UAE) ৬টি, সৌদিয়া এয়ারলাইন্স (রিয়াদ) ২টি।

আরও পড়ুন:

এর আগে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি ও ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইএ