রাজধানীর তুরাগের কামারপাড়ায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে বিস্ফোরণে নারী-শিশুসহ অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৮ মার্চ) মৃত্যুর ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

গত শুক্রবার (৬ মার্চ) ভোর রাত ৩টার দিকে ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডের ওই ভবনের দ্বিতীয় তলার একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, রুবেল (৩০), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭)। রুবেলের চাচাতো ভাই এনায়েত আলী (৩২), তার স্ত্রী দেলেরা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা খাতুন (১৯)। এ ছাড়া আবু কালাম রুবেল (৩৫) নামে আরও একজন দগ্ধ হয়েছেন।

এএইচ