আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন

জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদের পথচলা শুরু হচ্ছে আজ। ৩০০টির মধ্যে ২৯৭টি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন প্রথম অধিবেশনে। আগের সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার ছাড়াই নির্বাচন করা হবে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এবারের সংসদে তারেক রহমান, প্রথমবার সংসদ সদস্য, প্রথমবার সংসদ নেতা এবং প্রথমবারই প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা বলছেন, সব প্রস্তুতি শেষ, বাকি শুধু আনুষ্ঠানিকতা। আর এবারের সংসদ হবে প্রাণবন্ত।

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেড় বছর ধরে বন্ধ থাকা সংসদীয় রাজনীতির দুয়ার উন্মুক্ত হয়।

২১২ আসন নিয়ে বিজয় অর্জন করা বিএনপি দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। ৬৮টি আসন নিয়ে বিরোধী দলে থাকছে জামায়াত এনসিপি জোট। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত করা হয়।

কার্যবিধি অনুযায়ী সংসদ পরিচালনার জন্য বিএনপি তাদের সংসদ সদস্যের মধ্য থেকে চিফ হুইপ ও ছয়জন হুইপ নির্বাচিত করেছেন। অধিকাংশ সংসদ সদস্য নতুন হওয়ায় দুই দিনব্যাপী কর্মশালাও করেছে বিএনপি। বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম।

বুধবার সরকারদলীয় সংসদীয় সভার আয়োজন করেছেন বিএনপি। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভার সভাপত্বি করেন। সভায় সংসদ সদস্যের দিকনির্দেশনা দেন সংসদ নেতা। যা গণমাধ্যমকে অবিহিত করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

একইসঙ্গে বিরোধী দলীয় জোটও তাদের সংসদ সদস্যদের নিয়ে সভা করেছেন। জামায়াতের আমির সভার সভাপত্বিত করেন। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেয়ার কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি জামায়াত জোট। রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করছে বিরোধী দল।

আরও পড়ুন:

সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার ছাড়াই শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের অধিবেশন। তাদের অনুপস্থিতিতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করবে বিএনপি। এরপরই ভাষণ দিবেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।

সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার সব প্রস্তুতি শেষ। বাকি শুধু আনুষ্ঠানিকতা। জানালেন হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘জাতীয় সংসদের দিকে মানুষ তাকিয়ে আছে। এই সংসদটা হচ্ছে বাংলাদেশের মানুষের জীবিকা বলেন বা সবকিছুর প্রাণকেন্দ্র হচ্ছে এটা। জাতীয় সংসদের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে।’

এবার সংসদ হবে প্রাণবন্ত। শক্তিশালী বিরোধী দল থাকায় সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন বিশ্লেষক আবদুল আলীম।

নির্বাচন বিশ্লেষক আবদুল আলীম বলেন, ‘এবারের সংসদ হবে কার্যকর ও প্রাণবন্ত। যদিও বিএনপি যারা সরকারে আছে তারা দুই তৃতীয়াংশ আসন জিতেছে। কিন্তু যারা বিরোধী দল তাদের আসনসংখ্যা ও কিন্তু উল্লেখ করার মতো। এই যে সরকার ও বিরোধী দল তাদের মধ্যে যত আলোচনা হবে, সংসদে যত ইস্যু আসবে সবগুলোই খুব চ্যালেঞ্জিং হবে। অর্থাৎ, সরকারি দল যে প্রস্তাব দিবে সবগুলোই বিরোধী দল খুব গঠনমূলক আকারে চ্যালেঞ্জ করবে। এটাকেই আমরা সংসদের প্রাণ বলি। আমার ধারণ এবার কমিটিগুলো একটু ভিন্ন আঙ্গিকে কাজ করবে।’

২০০৯ সালে সবশেষ বিরোধী দলে ছিলো বিএনপি। জামায়াতও তাদের জোটেই নির্বাচন করেছিলো। এরপর তিনটি সংসদে জামায়াত বিএনপিবিহীনই ছিলো সংসদ।

ইএ