সৈয়দপুরে পৌঁছেছেন তারেক রহমান

তারেক রহমান
তারেক রহমান | ছবি: বিএনপির ফেসবুক পেজ
0

প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুরে পৌঁছেছেন। বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন করতে আজ (সোমবার, ১৬ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সেখানে পৌঁছেছেন তিনি।

নেতাকর্মীদের সূত্রে জানা যায়, বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাসযোগে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের দিকে রওনা হবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একইসঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।

ইএ