আজ (শনিবার, ২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন ইসলামী ফাউন্ডেশন মনোনীত মাওলানা ক্বারী গোলাম মোস্তফা। বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা আতিকুর রহমান।
জামাতে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নামাজ আদায় করেন এবং উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আরও পড়ুন:
নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে রমজানের রোজা ও ইবাদত কবুল হওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
মোনাজাতে মুসল্লিরা নিজেদের গুনাহ মাফ চেয়ে কাঁদেন এবং প্রয়াত আত্মীয়স্বজনদের মাগফিরাত কামনা করেন।





