এসময় একইসঙ্গে তার সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে তার হাতে সম্মাননা স্মারক ও পুরস্কারের অর্থ তুলে দেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।
আজ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
উল্লেখ্য, মো. এনামুল হক গতকাল (সোমবার, ২৩ মার্চ) সকাল ৬টা ৫০ মিনিটে বিরামপুর-ফুলবাড়ি স্টেশনের মধ্যে রেল জয়েন্টে রেলের উপরিভাগ (হেড) প্রায় ৭ ইঞ্চি ভাঙ্গা দেখে লাল সিগনাল প্রদর্শন করে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে থামার জন্য সংকেত দিয়ে ট্রেনটির নিরাপত্তা নিশ্চিত করেন।
নিরাপদ ট্রেন চলাচলে বাংলাদেশ রেলওয়েকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সহযোগিতা করে যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে একজন সুনাগরিকের দায়িত্ব পালন করার সুবাদে তার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এ পুরস্কার প্রদান করে বাংলাদেশ রেলওয়ে।
এ আয়োজনে প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুম, অন্যান্য বিভাগীয় প্রধান, রেলওয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এনামুল হককে কৃতজ্ঞতা প্রকাশের নমুনা হিসাবে একটি ক্রেস্ট, সম্মননা সনদ ও আর্থিক সম্মানী দেয়া হয়।





