জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে প্রতি জেলায় ‘ভিজিলেন্স টিম’

তথ্য দিলেই পুরস্কার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং সরবরাহ ব্যবস্থা তদারকিতে দেশের প্রতিটি জেলায় ‘ভিজিলেন্স টিম’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (শুক্রবার, ২৭ মার্চ) সরকারের পক্ষ থেকে এ বিশেষ উদ্যোগের কথা জানানো হয়।

একই সঙ্গে, তেল নিয়ে কোনো ধরনের অবৈধ মজুতদারি বা কারসাজির তথ্য দিতে পারলে তথ্য প্রদানকারীর জন্য বিশেষ পুরস্কারের ঘোষণাও আসছে।

আরও পড়ুন:

জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধের লক্ষ্যে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

বর্তমানে সব তেল ডিপো, পেট্রোল পাম্প ও সংশ্লিষ্ট তেল কারবারিরা প্রশাসনের কঠোর নজরদারির আওতায় রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এএইচ