তিনি বলেন, ‘জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না পাওয়া বর্তমান সরকারের বড় সফলতা। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য জ্বালানি তেলে ভর্তুকি দেয়া হচ্ছে।
আরও পড়ুন:
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনু্যায়ী জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতের অবস্থা অনুযায়ী তেলের দাম বৃদ্ধির বিষয়ে ভাববে সরকার।’
এদিকে বৈঠকের শেষে চিফ হুইপ জানান, তেলের কোনো ঘাটতি নেই, কৃত্রিম ঘাটতি তৈরি হয়েছে কিছু মিডিয়া ও মানুষের কারণে। প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
এ বৈঠকে ঈদে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা নিয়েও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। চিফ হুইপ আরো জানান, আগামীকাল দেড়টায় আবারো বৈঠকে বসবে বিএনপির সংসদীয় দল।



 coalition ride on the back of a pickup truck in Kidal-320x167.webp)

