এলজিইডির প্রধান প্রকৌশলীর নিয়োগ আদেশ বাতিল

মো. আব্দুর রশীদ মিয়া
মো. আব্দুর রশীদ মিয়া | ছবি: এখন টিভি
0

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। গতকাল (শনিবার, ২৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়।

এর আগে, গত ২৪ মার্চ মো. আব্দুর রশীদ মিয়াকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মাত্র চার দিনের ব্যবধানে (২৮ মার্চ) তার নিয়োগ বাতিলে নতুন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এএইচ