জ্বালানি সংকটে দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

কথা বলছেন অর্থমন্ত্রী
কথা বলছেন অর্থমন্ত্রী | ছবি: এখন টিভি
1

জ্বালানি সংকটের প্রভাবে সামনের দিনগুলোতে দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সরকার এখন পর্যন্ত বিভিন্নভাবে ভর্তুকি দিলেও একটা সময় এ চাপ সামাল দেয়া কষ্ট হতে পারে। আজ (রোববার, ৫ এপ্রিল) সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি পর্যালোচনায় জাতিসংঘের প্রতিনিধিদের বৈঠক শেষে এসব জানান তিনি।

জ্বালানি সংকট ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকটে সব ধরনের বিষয়ে প্রভাব পড়ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় পেয়েছি, এতে ইকোনমিক গ্রোথ করার যুদ্ধ চলছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে বৈদেশিক তহবিলে রক্তক্ষরণ হচ্ছে। এ পর্যন্ত যে দায়-দেনা হয়েছে সেটাও চিন্তার কারণ হয়েছে দাঁড়িয়েছে। বিএনপি সরকার সার্বিকভাবে এসব বিষয় উত্তরণে কাজ করছে।’

আরও পড়ুন:

দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে নানাভাবে কাজ করছে সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন মাধ্যমে সরকার সহযোগিতা করছে। সামনে আরও কিছু পদক্ষেপ আসছে।’

অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিসসহ বেশকিছু অর্থনৈতিক সঙ্কট নিরসনে কাজ করছে সরকার। এতে বিভিন্ন ধরনের প্রবৃদ্ধিতে পর্যায়ক্রমে জোর দেয়া হচ্ছে। একের পর এক ক্রাইসিসে সে সমস্যা পুরোপুরি নির্মূলে কিছুটা বেগ পেতে হচ্ছে। এসময় দেশের দারিদ্রতা বৃদ্ধি, বেকারত্ব নিরসনে করণীয় ঠিক করাসহ কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দেয়া হয়।

এফএস